উপদেষ্টাদের ‘সম্পদ বিবরণী’ দিনভর আলোচনায় তিশা
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ ফেব্রুয়ারি) : ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যদের ‘সম্পদ বিবরণী’ প্রকাশের পর বুধবার সারাদিন আলোচনায় ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সম্পদ ২ কোটি ২৭ লাখ থেকে কমে ২ কোটি ১৫ লাখ টাকা হলেও নুসরাত ইমরোজ তিশার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ ১ কোটি ৪০ লাখ থেকে হয়েছে ২ কোটি ৯৯ লাখ টাকা, যা দ্বীগুনেরও বেশী। আলোচনায় এসেছে স্বামী উপদেষ্টা হওয়ার পর হঠাৎ এক বছরে এত টাকা বাড়ল কীভাবে।
৫ আগস্ট গণআন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগষ্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সংস্কারের নানা উদ্যোগ নিয়ে নতুন এই সরকারের পথ চলার শুরুতেই দাবী ওঠে তাদের সম্পদের হিসেব জমা দেয়ার। এরই প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪’ এর ১ অক্টোবর উপদেষ্টাদের সম্পদ বিবরণী জমা দেয়ার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর প্রায় ১৬ মাস পর ১১ ফেব্র“য়ারি ২৩ জন উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রকতাশিত হিসাব বিবরণীতে দেখা যায় ২১ জন উপদেষ্টার সম্পদ বেড়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা। তবে তার স্ত্রী ডক্টর আফেরোজা ইউনুসের সম্পদ কমেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের সম্পদ বেড়েছে মাত্র ১৬ লাখ টাকা। তবে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের বেড়েছে দ্বীগুনেরও বেশি। অর্থাৎ ৯৮ লাখ থেকে ২ কোটি ৫৩ লাখ! স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বেড়েছে ৫ লাখ। বিধান রঞ্জন রায় পোদ্দারের বেড়েছে সোয়া ১ কোটি।
মনোয়ারুল হক/
