ভিভিআইপিরা কে-কোথায় ভোট দিবেন

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১১ ফেব্রুয়ারি) : রাত পোহালেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করবেন। ভিভিআইপিদের ভোটকেন্দ্র ও সময়সূচি নিচে তুলে ধরা হলো।

# প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস সকাল ১০টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন।

# বিএনপি চেয়ারপর্সন তারেক রহমান সকাল – ৮টায় ভোট দিবেন গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে। ১/ডি, ৮৬ নম্বর সড়ক, গুলশান ২, ঢাকা।

# জামায়াত আমির শফিকুর রহমান সকাল ৮.০০ টায় ভোট দিবেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ( মিরপুর-২)।

# এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকাল সাড়ে সাতটায় ভোট দিবেন রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে (বেরাইদ, ফকির খালি রোডের মাথা), বাড্ডা।

উপদেষ্টা পরিষদ কমিটি

# আসিফ নজরুল দুপুর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে দুপুর ১২টায় ভোট দিবেন।

# আদিলুর রহমান গুলশান মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে সকাল ৮ টায় ভোট দিবেন।

# ড. সালেহউদ্দিন আহমেদ গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে দুপুর ১২টায় ভোট দিবেন।

# সৈয়দা রিজওয়ান হাসান আইডিয়াল কলেজে (সেন্ট্রাল রোড) সকাল ১০টায় ভোট দিবেন।

# ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন বিআইএসএস-এ (রাওয়া ক্লাবের পেছনে) সাড়ে ৩টায় ভোট দিবেন।

# লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে (ডিওএইচএস, বারিধারা) সকাল ১০টায় ভোট দিবেন।

# ফরিদা আখতার শ্যামলী আনন্দ স্কুলে সকাল ১১ টায় ভোট দিবেন।

# শারমিন মুরশিদ মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে (গুলশান) ভোট দিবেন সকাল ৮ টায় ভোট দিবেন।

# আলী ইমাম মজুমদার পরশমণি ল্যাবরেটরি স্কুলে (উত্তরা) সকাল ৮ টায় ভোট দিবেন

# শেখ বশিরউদ্দিন ধানমন্ডি ১৫ নাম্বারের কামরুন্নেসা বালিকা বিদ্যালয়ে (ধানমন্ডি) সকাল ১০ টায় ভোট দিবেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ