নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১১ ফেব্রুয়ারি) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মাঝে নারী, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের অধিকারও অন্তর্ভুক্ত।

এতে বলা হয়, নির্বাচনের সময় সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃত করে অপব্যবহার, এআই দিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট প্রকাশ করে নারী ভোটার ও প্রার্থীদের হেনস্থা করা নিয়ে রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মী- অর্থাৎ বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ যেভাবে উদ্বেগ প্রকাশ করেছে, জাতিসংঘ সে বিষয়ে সচেতন।

জাতিসংঘ বলছে, নির্বাচনে সহিংসতার ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। জাতিসংঘ তার সব অংশীদারের প্রতি আহ্বান জানিয়েছে যাতে নারীদের বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্য বা সহিংসতামূলক ঘটনা না ঘটে এবং ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাই যেন দায়িত্বশীল ভূমিকা রাখে।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ