বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে রংধনুর মতো বসবাস করবো: জয়ন্ত কুন্ডু

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (৯ ফেব্রুয়ারি) : বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, আকাশে রঙধনুর যেমন সাতটি রঙ পাশাপাশি থাকে, বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষ তেমনি পাশাপাশি বসবাস করবে। একটি দল ধর্মকে ব্যবহার করে এদেশের সাধারণ মানুষকে বোকা বানাতে চায়। তাদের সে আশা এদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। সোমবার বিকেলে মাগুরার শ্রীপুর মিনি স্টেডিয়ামে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের ধানের শীষ মার্কার বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

প্রধান বক্তার বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম.উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারীর সাবেক ম্রীপুর উপজেলা যুব দলের সভাপতি খন্দকার আশরাফুল ইসলাম নালিম  ও সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমানের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন,খান হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা সভাপতি কুমুদ রঞ্জন, সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অবঃ) এম মজিদ উল হকের কন্যা ডা. সিমিন মজিদ আকতার, মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের সহধর্মিণী রওশন আরা বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্বাস উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম দলের সভাপতি মাওলানা কাজী জাবেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান খলিল সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার প্রমুখ ।

দুপুর থেকেই হাজার নেতাকর্মী উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে ধানের শীষের পক্ষে নানা ধরনের স্লোগান দিয়ে মিনি স্টেডিয়ামে হাজির হয়। নির্ধারিত সময়ের আগেই পুরো স্টেডিয়াম ও এর চারপাশের সড়ক নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তব্যের ফাঁকে ফাঁকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ