দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এবার নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ ফেব্রুয়ারি) : দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করা হয়েছে। গতকাল রোববার ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এই রিট করেন। সিইসি, ইসি সচিব, রিটানিং অফিসার ও নাহিদ ইসলামকে এতে বিবাদী করা হয়েছে।

আজ সোমবার রিট আবেদনের বিষয়টি সাংবাদিকদের জানান শামীম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্লা। নাহিদ ইসলাম উপদেষ্টা হওয়ার পর ২০২৫ সালে ডমিনিকার নাগরিকত্ব নেন বলে জানান তিনি।

মজনু মোল্লা আরও জানান, আগামীকাল বিষয়টি বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হতে পারে।

এর আগে ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন নাহিদ ইসলাম। তবে ওই রিট খারিজ হলে আপিল বিভাগের চেম্বার আদালতে লিভ টু আপিল করেন তিনি।

এদিকে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে নাহিদের করা রিট ৩ ফেব্রুয়ারি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৫ ফেব্রুয়ারি লিভ টু আপিলটি করেন নাহিদ ইসলাম।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ