রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘ঢাকা ২৬’

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ ফেব্রুয়ারি) : চারদিকে ভেসে বেড়াচ্ছে রাজনীতির গল্প। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটক ‘ঢাকা ২৬’।

ল্পটি মূলত একজন প্রভাবশালী রাজনীতিবিদের দুই কর্মীকে নিয়ে। কে নেতার কাছের হবে, কে নেতাকে নিজের কর্মক্ষতা দেখাবে, সেটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ সব সময়ই চলমান।

এই দ্বন্দ্বের ভেতরে আরেক দ্বন্দ্ব একজন নারীকে নিয়ে। যে নারী দুজনের একজনকে ভালোবাসে। কিন্তু সেটা মানতে পারে না আরেকজন। একদিকে রাজনীতি, অন্যদিকে প্রেম মিলে তাদের বিভেদ রূপ নেয় চরমে।

তাদের নেতা প্রভাবশালী রাজনীতিবিদও নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হন সেই সমস্যা নিরসনে। যার ফলে ঘটে যায় চূড়ান্ত আরেকটি ঘটনা। গল্প মোড় নেয় নতুন দিকে। এশা রহমান প্রযোজিত এটিভি ইউএসএর পর্দায় শিগগিরই আসছে এই নাটকটি। নাটকটিতে প্রধান সহকারী পরিচালক ছিলেন আজহারুল ইসলাম অভি।

তে মূল চরিত্রে অভিনয় করেছেন, আকাশ রহমান, অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, সরদার রওনক রিপন, জ্যাক সজলসহ প্রায় অর্ধশতাধিক অভিনেতা।

নাটকটি নিয়ে অ্যালেন শুভ্র বলেন, রাজনৈতিক গল্প আমাকে সব সময়ই টানে। এই গল্পটি দর্শকদেরও টানবে। তাসনুভা তিশা বলেন, নাটকের গল্পটি সমসাময়িক এবং প্রাসঙ্গিক। কাজ করে ভালো লেগেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ