ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৬ ফেব্রুয়ারি) : জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও জলকামান নিক্ষেপ করে।
এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে এগোতে গেলে এ ঘটনা ঘটে।
পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
মনোয়ারুল হক/
