পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৬ ফেব্রুয়ারি) : নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছিলেন সরকারি চাকরিজীবীরা। তখন তাদেরকে সর্বোচ্চ বাধা দেয়, জল কামান ব্যবহার করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা পরে পুলিশের বাধার মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুপুর ১২টার দিকে হতাহতের এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীরা যমুনার দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। তবে এক পর্যায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে তারা সক্ষম হন এবং কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। এ সময় আহত কয়েকজন আন্দোলনকারীদেরকে নিয়ে যেতে দেখা গেছে।

আন্দোলনকারীরা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এসেছিলেন। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকে দেয়। আন্দোলনের কারণে বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘অফিস না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘অবিলম্বে পে স্কেল, দিতে হবে দিয়ে দাও,’ ‘যমুনারে যমুনা, পে স্কেল ছাড়া যাব না’ বলে স্লোগান দিচ্ছিলেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী বোরহান উদ্দিন বলেন, ‘নবম পে স্কেলের সব প্রক্রিয়া সম্পন্ন করে সরকার প্রজ্ঞাপন জারি করছে না । এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আমরা জেনেছি একটি রাজনৈতিক দলের আপত্তির কারণে সরকার প্রজ্ঞাপন জারি করছে না। আমরা এটা মানব না। অবিলম্বে পে স্কেল দিতে হবে।’

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ