রাশিয়া সশস্ত্র বাহিনীতে জর্ডান নাগরিকদের নিয়োগ বন্ধের আহ্বান দেশটির

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৮ নভেম্বর) : রাশিয়াকে জর্ডান নাগরিকদের সশস্ত্র বাহিনীতে নিয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে আরব দেশটি। দেশটির দুই নাগরিক ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে লড়াই করার সময় নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে জর্ডান সরকার।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিয়োগকে ‘জর্ডানিয়ান আইন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে। এই নিয়োগ দেশটির ‘নাগরিকদের গুরুতর বিপদে ফেলছে।’

মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আল-মাজালি জর্ডানবাসীদের ‘রাশিয়ান সেনাবাহিনীতে তাদের নিয়োগের যে কোনো প্রচেষ্টা সম্পর্কে জানাতে আহ্বান জানিয়েছেন এবং এতে আইনি ঝুঁকি ও মৃত্যুর ঝুঁকি, উভয় সম্পর্কে সতর্ক করেছেন।

তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় ‘রুশ কর্তৃপক্ষকে জর্ডানিদের নিয়োগ বন্ধ করতে এবং ইতোমধ্যে তালিকাভুক্ত যে কোনো জর্ডানের নাগরিকের চাকরি বাতিল করার জন্য অনুরোধ করেছে।’

ফুয়াদ আল-মাজালি বলেন, মন্ত্রণালয় অনলাইন নিয়োগ প্রচেষ্টার কথাও জানে।

জর্ডানিয়ানদের জন্য বিদেশের সশস্ত্র বাহিনীতে যোগদান করা অবৈধ। তবে অনানুষ্ঠানিক তথ্য অনুসারে, কতজন জর্ডানিয়ান নিয়োগ পেয়েছে তা অজানা। তবে অনানুষ্ঠানিক তথ্য অনুসারে, জর্ডানের কয়েকশ নাগরিক রাশিয়ায় বাস করে এবং ২০ হাজারেরও বেশি নাগরিক সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে পড়াশোনা করেছে।

সূত্র : এএফপি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ