রাতেই ভারত যাচ্ছেন সালাহ উদ্দিনের স্ত্রী

Hasina Ahmedআজমী আনোয়ার, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে দেখতে আজ রোববার রাতেই ভারত যাচ্ছেন তাঁর স্ত্রী হাসিনা আহমেদ। তাঁর পারিবারিক ও বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

হাসিনা আহমেদের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, রাতে সালাহ উদ্দিনের স্ত্রী ও তাঁর বোনের স্বামী বিমানে করে কলকাতা রওনা হবেন। এর দু-​এক দিন পর বিএনপি-সমর্থক চিকিৎসক ফাওয়াজ শুভর তাঁদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের একটি সূত্র জানায়, রাত নয়টা ৪০ মিনিটে ঢাকা থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ এবং মাহবুব কবির নামের অন্য একজনের নামে দুটি টিকিট বুকিং দেওয়া আছে। পৌনে নয়টার দিকে হাসিনা আহমেদ বিমানবন্দরে পৌঁছান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ