ঢাকায় এআই সামিট করল হোল্ড

আইটি ডেস্ক, এবিসিনিউজবিডি,ঢাকা (২৩ আগস্ট): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সামিট করেছে সামাজিক সংগঠন হাউস অব লার্নিং অ্যান্ড ডোনেটিং (হোল্ড)। এইচআর পেশাজীবী, ব্যবসায়িক নেতৃবৃন্দ, প্রযুক্তিবিদ, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা ছিলেন এই আয়োজনে। শনিবার ঢাকায় এ আয়োজন করা হয়।

সামিটের সূচনা হয় হোল্ড’র প্রতিষ্ঠাতা মুহাম্মদ নূর ই আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যদি দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলকভাবে গ্রহণ করা হয়, তবে তা জাতীয় অগ্রগতির একটি শক্তিশালী অনুঘটক হয়ে উঠতে পারে, যা প্রতিষ্ঠান ও ব্যক্তি উভয়ের জন্যই নতুন সুযোগ সৃষ্টি করবে।

আয়োজনে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এআই-এর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে একাধিক সেশন অন্তর্ভুক্ত ছিল। সেখানে এআই ফর এইচআর প্রফেশনালস উপস্থাপনা করেন ফকির ফ্যাশন লিমিটেডের হেড অব ওডি অ্যান্ড ট্যালেন্ট ম্যানেজমেন্ট ইমতিয়াজ মোস্তফা।  এআই লিডারশিপ: ফ্রম অ্যাওয়ারনেস টু অ্যাকশন উপস্থাপনা করেন সাদিক এম আলম, ওডু ইআরপি ফাংশনাল কনসালট্যান্ট ও এন্টারপ্রাইজ এআই বিশেষজ্ঞ, এবং মো. মাহমুদুল হাসান, সিইও ও এআই ট্রান্সফরমেশন কনসালট্যান্ট, AI4BT গ্লোবাল।

এআই সাইবার সিকিউরিটি সলিউশনস উপস্থাপনা করেন মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার), ডিআইজি (পিআরএল), অ্যাডভাইজার ফর সিকিউরিটি, ক্রাইসিস ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স।

‘দ্য ফিউচার অব এআই’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন প্রফেসর ড. মোহাম্মদ শাদরুল আলম, গ্রুপ ক্যাপ্টেন মো. আবুল হোসেন, পিএসসি (অব.), এএসএম মাহবুবুল আলম, এম রফিকুল ইসলাম, এবং মো. ফয়সাল হোসেন। প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন রেদওয়ানুল হক রাজু (সিনিয়র জিএম, রবি)।

সামিটে অংশগ্রহণকারী ডেকো ইশো ভেন্চার ক্যাপিটালের হেড অফ কমিউনিকেশনস এবং ন্যাশনাল মেন্টর ও কোচ তারিফ মোহাম্মদ খান বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আয়োজন। এই আয়োজনের মাধ্যমে আমরা এআই এবং এর প্রায়োগিক দিকগুলি নিয়ে বর্তমান সময়ে কোন ইন্ডস্ট্রিতে কি হচ্ছে সেই ব্যাপারে একটি সম্যক ধারনা পেলাম। আগামী দিনগুলিতে এআই আমাদের প্রতিদ্বন্দ্বী নয় বরং হবে আমাদের কর্মের সহযোগী।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ