অর্থনীতি ধ্বংসের পায়তারা করছে বিএনপি-জামায়াত

inu enu ইনুরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের অর্থনীতি ধ্বংসের পায়তারা করছে বিএনপি-জামায়াত শিবির ও হেফাজত। রোববার প্রেস ক্লাবে জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত বাজেট ২০১৪-১৫ যুবসংস্থান প্রস্তাবনা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ইনু বলেন, যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে হলে বিএনপি-জামায়াত শিবিরের চক্রান্ত ধ্বংস করতে হবে।ঈদের পর তারা যেন নতুন কোনো চক্রান্তে মেতে উঠতে না পারে সে জন্য যুবসমাজকে এক হয়ে তাদের বিষদাত ভেঙে দিতে হবে। সংগঠনের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেধ খান মেনন ও সংগঠনের সাধারণ সম্পাদক টিপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ