সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদন্ডের ঘটনায় রাষ্ট্রদূতকে তলব

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ অক্টোবর): সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে ডেকে কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদিতে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মন্ত্রণালয়ের সচিব (পূর্ব-পশ্চিম) এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।

এর আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সরকার এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। তবে বিস্তারিত জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে। তিনি এ ঘটনাকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে সে অনুযায়ী দেশটির আদালত ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানেনি।

গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করে। তারা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ