১০ বিহারির লাশ স্বজনদের কাছে হস্তান্তর

Mirpur Bihariরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মিরপুর বিহারি পল্লীর নিহত ১০ জনের লাশ রোববার বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকা জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী মেজিস্ট্রেট মো. জসিম উদ্দিন ওই ১০ লাশ হস্তান্তর করেন। একই পরিবারের লাশগুলো গ্রহণ করেন মো. ইয়াছিন ও মো. জাহাঙ্গীর হোসেন। আর বাকি একজনের লাশও তার স্বজনেরা গ্রহণ করেন। এদিকে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণোলয়ের পক্ষ থেকে লাশ দাফনের জন্য বিশ হাজার টাকা করে দেয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। অন্যদিকে, সন্ধ্যা ৬টার দিকে ইলিয়াস মোল্লা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হতাহতের ঘটনা তদন্তের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ