গুলিবিদ্ধ হয়ে শিশুর মৃত্যু

Die মৃত্যুরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জেলার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তিতে মঙ্গলবার দুপুরে বড় ভাইয়ে অবৈধ পিস্তলের গুলিতে বিদ্ধ হয়ে এক শিশু মারা গেছে। নিহত নাহিমা (৯) জেলার ফটিকছড়ি উপজেলার রোসাংগীরি ইউনিয়নের আইয়ুব আলীর মেয়ে। শিশুটি পরিবারের সঙ্গে জঙ্গল ছলিমপুর এলাকায় ভাড়া থাকতেন। পুলিশ জানায়, নিহত নাহিমার বড় ভাই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্র নাড়াছাড়া করার সময় গুলি বেরিয়ে নাহিমার পিঠে বিদ্ধ হয়। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। কার গুলিতে শিশুটি নিহত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ