বরিশালে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, বরিশালঃ বরিশালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক (৪৬) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

নগরের চকেরপোল এলাকায় আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। ফারুকের বাড়ি বরিশালের বাজার রোডে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে।

র‌্যাব-৮-জানায়, সোমবার ভোর ছয়টার দিকে ঢাকা থেকে বরিশালে পৌঁছান ফারুক। সাড়ে ছয়টার দিকে নগরের চকেরপোল এলাকায় পৌঁছালে র‌্যাবের সঙ্গে তাঁর ‘বন্দুকযুদ্ধ’ হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, ফারুকের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০০৯ সালে আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি। এ সময় আদালত তাকে কারাগারে পাঠান। কিছুদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান।

ওসি সাখাওয়াত হোসেন জানান, ফারুকের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ