ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ অক্টোবর): ঢাকা মহানগরীর গণপরিবহন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিরসনের উপায় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে ঢাকার বর্তমান পরিবহন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি, সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ, দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন এবং গণপরিবহন খাতে বিরাজমান নানা বিশৃঙ্খলা ও জটিলতা দূর করার বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে।

সভায় সরকারের নীতিনির্ধারক ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিয়েছেন। উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন—সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ।

নগরবাসীর যাতায়াত সহজ ও নিরাপদ করতে এই বৈঠকে পরিবহন খাতের সংস্কারে কিছু কঠোর ও যুগোপযোগী সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ