পশ্চিমবঙ্গ সরকারে মন্ত্রীর মর্যাদায় যুক্ত হলেন মিঠুন চক্রবর্তী

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৭ অক্টোবর): জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই মর্মে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়। নতুন এই দায়িত্বে তিনি মন্ত্রীর সমমর্যাদা ভোগ করবেন এবং অবিলম্বে তার কার্যকাল শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল এতে স্বাক্ষর করেছেন।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির দারুণ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মিঠুন চক্রবর্তী। রাজ্যজুড়ে তার প্রচার ও সভাগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল। নির্বাচনে বিজয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বিগত ১৫ বছরের পরিস্থিতি বদলাতে এবং জাতীয়তাবাদী ভাবাবেগ রক্ষায় মিঠুন ক্লান্তিহীন পরিশ্রম করেছেন। কোনো সাংধানিক পদ গ্রহণে আগ্রহ না থাকলেও নেপথ্যের প্রধান কারিগরদের মধ্যে তিনি অন্যতম।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মিঠুন চক্রবর্তীও। তিনি মন্তব্য করেন, পশ্চিমবঙ্গের জন্য এর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী হতে পারে না এবং তিনি নিজেই শুভেন্দুর ছায়াসঙ্গী হয়ে পাশে থাকবেন।

উল্লেখ্য, সত্তরের দশকে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা মিঠুন পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৬ সালের ডিসেম্বরে তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০২১ সালের মার্চ মাসে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন এবং দলের হয়ে জোরেশোরে প্রচারে অংশ নেন। সূত্র: এবিপি আনন্দ

 

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ