বাণিজ্যযুদ্ধ এড়ানোর লক্ষ্যে বেইজিংয়ে ইইউ-চীনের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৫ অক্টোবর): বাণিজ্যযুদ্ধ এড়ানোর লক্ষ্যে চীনের রাজধানী বেইজিংয়ে দুই দিনের এক জরুরি বৈঠকে অংশ নিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য প্রধান মারোস সেফকোভিচ ও চীনা নীতিনির্ধারকেরা।

মূলত গাড়ি ও প্রযুক্তি খাতের বাজারে চীনের কোম্পানির অনৈতিক প্রতিযোগিতা এবং অতিরিক্ত পণ্য রপ্তানির প্রবণতা রোধে কড়া পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে ইইউ।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্তারা মনে করিয়ে দিয়েছেন যে, চীনের উচ্চপ্রযুক্তির অবাধ বিস্তার ইইউর চিরায়ত শিল্পগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। উল্লেখ্য, ২০২৫ সালে ইইউ ও চীনের মধ্যকার বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ৩৬০ বিলিয়ন ইউরো।

বর্তমানে বাণিজ্য ভারসাম্য ফিরিয়ে আনতে এবং রপ্তানি নিয়ন্ত্রণে বেইজিংকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে ব্রাসেলস। এর বিপরীতে চীনও সাফ জানিয়ে দিয়েছে, ইইউর পক্ষ থেকে কোনো ধরনের শুল্ক বা বিধিনিষেধ আরোপ করা হলে কঠোর জবাব দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, এই উচ্চপর্যায়ের বৈঠক থেকে বড় কোনো স্থায়ী চুক্তি হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে নির্দিষ্ট কিছু বিষয়ে কিছুটা অগ্রগতি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সূত্র: জাপান টাইমস

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ