অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে 

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ অক্টোবর): অক্টোবর মাসের জন্য দেশের বাজারে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে সরকার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা নতুন মাসের প্রথম দিন অর্থাৎ ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছিল, যা ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। সেই সময় প্রতি লিটার ডিজেলে ২০ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ২০ টাকা এবং কেরোসিনে ২০ টাকা বাড়িয়ে যথাক্রমে ১৩৫ টাকা, ১৬৫ টাকা, ১৬০ টাকা ও ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ