হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ সেপ্টেম্বর): দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা মানেই ভক্তদের মাঝে আলাদা উন্মাদনা। পেশাগত ব্যস্ততা থেকে বিরতি নিয়ে মালদ্বীপের সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানে কাটানোর বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই নজর কেড়েছে তার অগণিত অনুসারীর। রোদোজ্জ্বল দিনে সৈকতের বালুবেলায় হালকা হলুদ রঙের পোশাকে তাকে হেঁটে বেড়াতে দেখা গেছে।

ছবিগুলোতে তার রিল্যাক্সড মেজাজ স্পষ্ট ফুটে উঠেছে। চোখে স্টাইলিশ সানগ্লাস এবং কখনো মাথায় টুপি পরা এই লুকের সঙ্গে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মালদ্বীপের ফারি দ্বীপপুঞ্জের উত্তর মালে অ্যাটলে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট পাতিনা মালদ্বীপকে ছবিগুলোর লোকেশন হিসেবে ট্যাগ করেছেন এই তারকা। তার এই লুক ও চারপাশের দৃশ্য ভক্তদের মধ্যে প্রশংসার সৃষ্টি করেছে।

ছুটির খবরের বাইরে কাজের জগতেও আলোচনায় রয়েছেন নয়নতারা। তাকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে ‘হাই’ (Hi) সিনেমায়। বিষ্ণু এদাভান পরিচালিত এই রোমান্টিক কমেডি চলচ্চিত্রে দেবায়ানি চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তরুণ অভিনেতা কাভিন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ