এবার মিডল ফিঙ্গার দেখালেন পরীমনি

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ নভেম্বর): ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের সমালোচনার ঝড় উঠেছে। নানা সময়ে কখনো বিতর্কিত অঙ্গভঙ্গি, আবার কখনো প্রকাশ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সংবাদের শিরোনামে থাকছেন এই তারকা।

সর্বশেষ রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শো-তে পারফর্ম করার সময় দর্শকদের একাংশের কাছ থেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখোমুখি হন তিনি। এই পরিস্থিতি দেখে তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করে মধ্যমা আঙুল (মিডল ফিঙ্গার) প্রদর্শন করেন এই অভিনেত্রী। পরবর্তীতে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মুখে শেষ পর্যন্ত তাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হতে হয়।

রোববার (৮ নভেম্বর) আয়োজিত এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরীমনি। ওই স্ট্যাটাসে তিনি পুরো আয়োজনের চরম অব্যবস্থাপনা এবং তৈরি হওয়া বিশৃঙ্খলার জন্য সরাসরি আয়োজকদেরই দায়ী করেন।

এদিকে, পরীমনির মধ্যমা আঙুল দেখানোর ঘটনা এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনার এই বিষয়টি নতুন করে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। নেটদুনিয়ায় তাকে ঘিরে চলছে নানা ধরনের তর্ক-বিতর্ক ও সমালোচনা।

যদিও সংশ্লিষ্ট ঘটনাগুলোর প্রেক্ষাপট ও সময়কাল ভিন্ন, তবুও ব্যক্তিগত বিভিন্ন অঙ্গভঙ্গি থেকে শুরু করে জনসমক্ষে তার উপস্থিতি—সব মিলিয়ে বারবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে তার নাম।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ