১০১ চুক্তির বিষয়ে দিল্লিকে কিছু জানায়নি ঢাকা: রণধীর জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৮ সেপ্টেম্বর): সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খতিয়ে দেখছে—এ সম্পর্কিত সংবাদ ভারতের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে নিজেদের স্বার্থ রক্ষায় নয়াদিল্লি প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল।

সংবাদমাধ্যম এএনআই-এর এক প্রতিনিধির প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিএনপি নেতৃত্বাধীন বা বর্তমান প্রশাসনের পক্ষ থেকে ভারতের সঙ্গে বিগত সরকারের করা ১০১টি চুক্তি পর্যালোচনার যে প্রক্রিয়া চলছে, সে বিষয়ে অফিসিয়ালি ঢাকা থেকে নয়াদিল্লিকে কিছু জানানো হয়নি। তবে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতিতেই নিজ দেশের স্বার্থ রক্ষার্থে ভারত সর্বদা প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নিয়ে থাকে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি গণমাধ্যমকে জানান যে, বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি দ্বিপক্ষীয় চুক্তি বর্তমান প্রশাসন গভীরভঅবে পর্যালোচনা করছে। এসব চুক্তির শর্তাবলীতে দেশের সার্বভৌমত্ব বা স্বার্থের পরিপন্থী কিছু আছে কি না, তা যাচাই-বাছাই করে অতিদ্রুত পরবর্তী ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পরবর্তীতে গত ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, ওই চুক্তি ও স্মারকগুলো রাষ্ট্রীয় সংসদীয় কাঠামোর আওতায় অত্যন্ত গুরুত্বের সঙ্গেই পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করা হচ্ছে।

অন্যদিকে, চলতি বছরের (২০২৬ সাল) ডিসেম্বরেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘমেয়াদী ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এসংক্রান্ত এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করেন যে, গঙ্গার পানিবণ্টনসহ পানিসম্পদ সম্পর্কিত যেকোনো দ্বিপক্ষীয় বিষয় আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন (জেআরসি) নামের নির্দিষ্ট প্ল্যাটফর্ম রয়েছে। সেই কাঠামোর আওতায় কারিগরি পর্যায়ের বিভিন্ন বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ