ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ সেপ্টেম্বর): ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে একটি যাত্রাবিরতির অংশ হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।

বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ঢাকায় প্রায় এক ঘণ্টার বেশি সময় অবস্থান করার কথা রয়েছে ভুটানের এই সরকারপ্রধানের। নির্ধারিত এই যাত্রাবিরতি শেষে তিনি একটি বিশেষ ফ্লাইটে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ