দ্বিপক্ষীয় সফরে তারেক রহমানকে আমন্ত্রণ, জানালেন জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৪ আগস্ট) : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি তাঁকে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) নয়াদিল্লিতে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আমন্ত্রণপত্রগুলো ইতিমধ্যে পৌঁছে গেছে এবং এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা যথাসময়ে জানানো হবে।

এছাড়া, বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধটি বর্তমানে পর্যালোচনা করছে ভারত। রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন যে, বাংলাদেশে ডিজেল সরবরাহের বর্তমান চুক্তি বহাল রয়েছে। তবে নতুন করে জ্বালানি সহায়তার বিষয়টি ভারতের অভ্যন্তরীণ চাহিদা, শোধন সক্ষমতা এবং ডিজেলের সার্বিক লভ্যতা বিবেচনা সাপেক্ষে চূড়ান্ত করা হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ