অনন্ত জলিলের আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ নভেম্বর): সম্প্রতি আলোচনায় থাকা ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল এবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা প্রদান করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তিনি তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্টটি শেয়ার করেন।

পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি গুরুত্বপূর্ণ বাণী উল্লেখ করেছেন অনন্ত জলিল। তিনি লেখেন, ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।’ যার অর্থ, আমরা কেবল আল্লাহর ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি। এর পাশাপাশি তিনি আরও লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’

এরপর যারা তার সুসময়ে কিংবা দুঃসময়ে তার জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও তৈরি করে প্রকাশ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এই চিত্রনায়ক।

তবে একই সঙ্গে যারা শুধুমাত্র টিআরপি বা প্রচারের মোহে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কন্টেন্ট তৈরি করেছেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে তাদের সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন এই অভিনেতা।

উল্লেখ্য, সম্প্রতি ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণের বিষয়টি নিয়ে বেশ আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অনন্ত জলিল। এই আর্থিক ঘটনায় তার ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ প্রেরণ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ