রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ আগস্ট) : রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দলের স্থায়ী কমিটির জরুরি সভা আহ্বান করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রপতি পদের প্রার্থী নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবেন দলীয় প্রধান।
আজই রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফলে পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী আজকের বৈঠকে প্রার্থীর নাম চূড়ান্ত করে দুপুর ২টার মধ্যেই নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবে দলটি।
মনোয়ারুল হক/
