বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা চাকরিচ্যুত
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ আগস্ট) : পুলিশ বাহিনীতে আরও একটি বড় ধরনের প্রশাসনিক রদবদল ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার এবং সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ভাইসহ মোট ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাঁদের এই শাস্তি প্রদান করা হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, কক্সবাজারের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাদের চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।
মনোয়ারুল হক/
