দুই-তিন দিনে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৬ আগস্ট) : আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

মন্ত্রী জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে ব্যাহত হওয়া ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মেরামত কাজ বিকেলের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল থেকেই টার্মিনালটি পুনরায় গ্যাস সরবরাহ শুরু করবে।

তিনি আরও বলেন, সঞ্চালন শুরু হওয়ার পর ধীরে ধীরে গ্যাসের চাপ বা প্রেসার বৃদ্ধি পাবে। এর মাধ্যমে বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে সম্পূর্ণ পরিস্থিতি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানান তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ