সিরাজগঞ্জের কড্ডায় বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক (সিরাজগঞ্জ), এবিসিনিউজবিডি, (৪ আগস্ট) : সিরাজগঞ্জের কড্ডায় শহীদ এম মনসুর আলী রেল স্টেশনের কাছে ঢাকাগামী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই লাইনচ্যুতির ফলে সিল্কসিটি ট্রেনের একটি বগি ট্র্যাকচ্যুত হয়, যার প্রভাবে যমুনা সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

বর্তমানে লাইন থেকে ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ