৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩০ জুলাই) : সুপ্রিম কোর্টে রাষ্ট্রের আইনি লড়াই পরিচালনার পরিধি ঢেলে সাজাতে ২৬৫ জন নতুন আইন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটার অনুবিভাগ থেকে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সেই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে আগের সব নিয়োগ বাতিল করা হয়।

নতুন এই প্রজ্ঞাপন অনুযায়ী ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন, যাদের অধিকাংশই পূর্বেও একই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন অ্যাটর্নি কার্যালয়ের সকল কর্মকর্তা পদত্যাগ করলে অন্তর্বর্তীকালীন সরকার জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় এবং পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের আইনজীবীদের আইন কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত করে। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার ক্ষমতায় আসার প্রেক্ষাপটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ২৩ জুন জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার কারণ দেখিয়ে জামায়াতপন্থী ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছিলেন, এবং বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের তথ্যমতে, সদ্য প্রকাশিত এই ২৬৫ জনের নতুন তালিকায় জামায়াত সমর্থित কোনো আইনজীবী স্থান পাননি।

৮৬ ডেপুটি অ্যাটর্নি

১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ