সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ জুলাই) : সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই প্রবীণ রাজনীতিবিদের প্রয়াণকে দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারার বিকাশ ও অগ্রগতিতে তাঁর অনন্য অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ