ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার

আইটি ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ জুলাই) : ভিডিওর মাধ্যমে সব বিষয়ে জানতে ইউটিউবের বিকল্প এখন নেই বললেই চলে। দিনে অন্তত একবার ইউটিউবে ঢুঁ দেওয়া হয় না– এমন দর্শক নেই। কর্তৃপক্ষ ইউটিউবকে জনপ্রিয় করতে সামান্য বিরতিতেই আনে পরিবর্তন আর দৃষ্টিনন্দন সব ফিচার। এরই ধারাবাহিকতায় ইউটিউব আবার কয়েকটি নতুন ফিচার উন্মোচনের কথা জানিয়েছে।
নতুন করে এই প্ল্যাটফর্মে ভিডিও দেখার অভিজ্ঞতা সহজ ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।
সংস্থাটি বলছে, সারাবিশ্বে ক্রমে এসব আপডেট গ্রাহকের জন্য অবমুক্ত করা হবে।

ক্লিয়ার স্ক্রিন মোড
উল্লেখযোগ্য কয়েকটি আপডেটের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো ক্লিয়ার স্ক্রিন মোড।
এই ফিচার চালু করলে ভিডিও চলার সময় স্ক্রিন থেকে আইকন, বাটন ও অন্যসব লেখা সাময়িকভাবে অদৃশ্য হয়ে থাকবে।
এর ফলে কোনো বাধা ছাড়াই পুরো ভিডিও উপভোগ করা যাবে।

ভিডিওর মাধ্যমে সব বিষয়ে জানতে ইউটিউবের বিকল্প এখন নেই বললেই চলে। দিনে অন্তত একবার ইউটিউবে ঢুঁ দেওয়া হয় না– এমন দর্শক নেই। কর্তৃপক্ষ ইউটিউবকে জনপ্রিয় করতে সামান্য বিরতিতেই আনে পরিবর্তন আর দৃষ্টিনন্দন সব ফিচার। এরই ধারাবাহিকতায় ইউটিউব আবার কয়েকটি নতুন ফিচার উন্মোচনের কথা জানিয়েছে।
নতুন করে এই প্ল্যাটফর্মে ভিডিও দেখার অভিজ্ঞতা সহজ ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।
সংস্থাটি বলছে, সারাবিশ্বে ক্রমে এসব আপডেট গ্রাহকের জন্য অবমুক্ত করা হবে।

ক্লিয়ার স্ক্রিন মোড
উল্লেখযোগ্য কয়েকটি আপডেটের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো ক্লিয়ার স্ক্রিন মোড।
এই ফিচার চালু করলে ভিডিও চলার সময় স্ক্রিন থেকে আইকন, বাটন ও অন্যসব লেখা সাময়িকভাবে অদৃশ্য হয়ে থাকবে।
এর ফলে কোনো বাধা ছাড়াই পুরো ভিডিও উপভোগ করা যাবে।

জনপ্রিয় হচ্ছে শর্টস
অনেক কনটেন্ট ক্রিয়েটর এখন শর্টস তৈরিতে বেশি মনোযোগ দিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, সারাবিশ্বে প্রতিদিন ২০ কোটির বেশি দর্শক এখন শর্টস নিয়ে ব্যস্ত সময় পার করেন। তুমুল জনপ্রিয় এই প্ল্যাটফর্মকে দৃষ্টিনন্দন করতেই নতুন সব ফিচার আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রমে বিশ্বের সবকটি দেশের ইউটিউব দর্শকের জন্য এই পরিষেবা উন্মুক্ত করা হবে। সবার কাছে এই সুবিধা পৌঁছাতে কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ