উচ্চতর গ্রেড নিয়ে সুখবর, বেতন বাড়ছে ২ হাজার শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩ মে) : দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের মে মাসের এমপিও কমিটির সভায় সর্বমোট ২ হাজার ১ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল বা গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন কাঠামোতে পরিবর্তন আসবে এবং তারা বাড়তি আর্থিক সুবিধা ভোগ করবেন।

শনিবার (২ মে) মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং অধিদপ্তরের ৯টি আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চতর গ্রেড পাওয়া এই জনবলের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৭৮২ জন এবং কলেজ পর্যায়ের ২১৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্কুল পর্যায়ে উচ্চতর গ্রেড পাওয়া শিক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন রাজশাহী অঞ্চলের ২৮০ জন। এছাড়া ময়মনসিংহ অঞ্চলের ২৬০ জন, খুলনার ২৫৩ জন, বরিশালের ২৩৬ জন এবং রংপুরের ২১৩ জন শিক্ষক এই তালিকায় স্থান পেয়েছেন। অন্যান্য অঞ্চলের মধ্যে ঢাকার ১৯৪ জন, চট্টগ্রামের ১৫৮ জন, কুমিল্লার ১২৮ জন এবং সিলেটের ৬০ জন শিক্ষক উচ্চতর স্কেল পাচ্ছেন।

অন্যদিকে, কলেজ পর্যায়ে মোট ২১৯ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন। এর মধ্যে রাজশাহী অঞ্চলের ৬৩ জন, খুলনার ৩৭ জন, কুমিল্লার ২৭ জন এবং ঢাকার ২৬ জন রয়েছেন। এছাড়া ময়মনসিংহের ২৩ জন, বরিশালের ১৭ জন, রংপুরের ১২ জন এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ৭ জন করে শিক্ষককে উচ্চতর স্কেলে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ