লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (চাঁদপুর), এবিসিনিউজবিডি, (১ মে) : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমাদের দেশের সব শিক্ষার্থীর লেখাপড়া যেন আনন্দময় হয়ে ওঠে, সেই লক্ষ্যে সরকার কাজ করছে।

শুক্রবার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলায়ও যেন পারদর্শী হয়ে ওঠে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। শিক্ষার মান উন্নয়নে সরকার শিক্ষা খাতে বাজেট বাড়াচ্ছে। এ দেশের শিক্ষার্থীদের আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও বলেন, সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার ৩০০ সহকারী শিক্ষককে যোগদানে শর্তসাপেক্ষে খুব দ্রুত নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ায় এ নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। তবে সবদিক বিবেচনা করে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করছে সরকার।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের ট্রান্সফার শিগগিরই শুরু হবে।

কচুয়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবী বিশেষ অতিথি ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ