প্রথম শ্রেণির সব শিক্ষার্থী পাবে স্কুলড্রেস-ব্যাগ-জুতা-মোজা

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ এপ্রিল) : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সব শিক্ষার্থী স্কুলড্রেস, ব্যাগ, জুতা-মোজা পেতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে এ তথ্য জানান তিনি।

তবে এই পাইলট প্রকল্পে প্রথম পর্যায়ে প্রতি উপজেলায় দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সব শিক্ষার্থী পাবে ড্রেস, জুতা ও ব্যাগ। বিজিএমইএ থেকে ১ লাখ শিক্ষার্থীকে স্কুলড্রেস, ব্যাগ, জুতা-মোজা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আগামী জুলাই থেকে শুরু হবে এই পাইলট কর্মসূচি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ