দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ এপ্রিল) : চট্টগ্রামেও টস ভাগ্য জিতলেন টম ল্যাথাম। তবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেননি নিউজিল্যান্ড অধিনায়ক। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তার সিদ্ধান্তে প্রথমে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। সিরিজে ১-১ সমতায় রয়েছে দুই দল।
বাংলাদেশ তাদের উইনিং কম্বিনেশন ভেঙেছে। বাদ পড়েছেন তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন। একাদশে ঠাঁই পেয়েছেন মোস্তাফিজুর রহমান এবং তানভীর ইসলাম। অপরদিকে নিউজিল্যান্ড ব্লেয়ার টিকনারের পরিবর্তে বেন লিস্টারকে নিয়েছে।
বাংলাদেশ দল: সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।
নিউজিল্যান্ড দল: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, ডিন ফক্সক্রফ্ট, টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রুরকি এবং জেইডেন লিনক্স।
মনোয়ারুল হক/
