মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ মার্চ) : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতের দিকে প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার বিস্তারিত অবস্থা জেনে নেন। পাশাপাশি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি যোগাযোগ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার যাবতীয় ব্যবস্থার জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে চিকিৎসা দেওয়া হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ