অবশেষে দেশের বিমান ধরলেন ভারতে আটকেপড়া ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ মার্চ) : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ফ্লাইট বিলম্বের পর অবশেষে দেশে ফিরতে পেরেছেন দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দুই দলের অনেক সদস্যই ভারতে আটকে পড়েছিলেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটায় তাদের ফেরার ফ্লাইট বিলম্বিত হয়। এর আগে বুধবার আইসিসি জানিয়েছিল, দুই দলের কিছু সদস্য ইতোমধ্যে দেশে রওনা হয়েছেন এবং বাকি সদস্যরা পরবর্তী ৩৬ ঘণ্টার মধ্যে যাত্রা করবেন।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে আইসিসি জানায়, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকার বাকি ২৯ জন এবং ওয়েস্ট ইন্ডিজের শেষ ১৬ সদস্য নিজ নিজ দেশে ফেরার উদ্দেশ্যে ফ্লাইটে যাত্রা করেছেন।

আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের শেষ ভ্রমণকারী সদস্যদের নিরাপদে যাত্রা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।’ বিবৃতিতে আরও বলা হয়, অত্যন্ত চ্যালেঞ্জিং বৈশ্বিক ভ্রমণ পরিস্থিতির মধ্যেও এই জটিল ব্যবস্থা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ