স্পিকার-ডেপুটি স্পিকার চূড়ান্ত করতে বৈঠকে বিএনপি

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ মার্চ) : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় দল।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদরে সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ প্রসঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘কালকে প্রথম অধিবেশন। এর প্রস্তুতির অংশ হিসেবে এই বৈঠক’।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে দিনের কর্মসূচিতে রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন।

এই অধিবেশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।

সরকারি দলের সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘প্রথম অধিবেশন অন্তবর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপিত হবে। এছাড়া এই অধিবেশনের শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।’

৩০০ আসনের জাতীয় সংসদে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি আসন পেয়েছে।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিশ একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে ৭টি আসনে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ