মাগুরা শ্রীপুরে ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (৭ মার্চ) : ‘বিট পুলিশিং সফল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি’, এই স্লোগানে সন্ত্রাস,নারী নির্যাতন,মাদক, জুয়া,চুরি,ডাকাতি, বাল্যবিবাহ, ইভটিজিং কিশোর গ্যাং-সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকল্পে শ্রীপুর থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ১নং গয়েশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গয়েশপুর ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনায় অংশ নেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন মিয়া।

সভার শুরুতে থানা অফিসার ইনচার্জ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি,পুলিশি সেবার মান ও থানা এলাকার  বিভিন্ন সামাজিক সমস্যা  নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন পেশার মানুষের নিকট হতে উন্মুক্ত আলোচনা শোনেন। পরে তার বক্তব্য সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক,জুয়া,চুরি,ডাকাতি,সন্ত্রাস,নারী নির্যাতন,ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সামাজিক সচেতনতা সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। একই সাথে উন্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রম স্ব স্ব অবস্থান থেকে সকালে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পুলিশ হিসেবে কে জনগণের কাছে পৌঁছে দেওয়া সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্তা বৃদ্ধির লক্ষ্যে এই বিট পুলিশিং সভা বলে তিনি উল্লেখ করেন।এছাড়াও যে কোন অপরাধের তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।

গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা খাতুনের সভাপতিত্বে সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি(তদন্ত) আতাউর রহমান, বিট অফিসার মোঃ ওহিদুল রহমান, ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ, মোঃ সিরাজুল ইসলাম, তাছের আলী জোয়ার্দার, মোঃ ছতিয়ার বিশ্বাস, জাহানারা, বেগম, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ