আবু সাইদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), আলোকিত সময়, (৫ মার্চ) : জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আগামী ৯ এপ্রিল।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তারিখ ধার্য করে।

এর আগে ২৭ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। পরে বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন। ওই সময় বলা হয় এই মামলার রায় যেকোনো দিন ঘোষণা হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদসহ ৩০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে। এর মধ্যে শিক্ষক চারজন। এ ছাড়া আসামি আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ আট পুলিশ সদস্য এবং ছাত্রলীগের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী। আসামিদের মধ্যে ৬ জন গ্রেপ্তার রয়েছেন এবং পলাতক রয়েছেন ২৪ জন।

কিউশনের দাবি, আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ দিয়ে অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। অন্যদিকে আসামি পক্ষ বলছে, অপরাধ প্রমাণে তথ্যপ্রমাণ যথেষ্ট ছিল না।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাকে হত্যার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে সড়কের ওপর দাঁড়িয়ে আছেন আর পুলিশ তার বুকে একের পর এক গুলি করছে। এ হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ