দক্ষিণ আফ্রিকার স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ মার্চ) : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়েই দিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের তোলা ১৬৯ রান ৯ উইকেট হাতে রেখেই টপকে গেছে ব্ল্যাক ক্যাপসরা। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার স্বপ্নযাত্রা থামিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিটও নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড।
বুধবার (৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি প্রোটিয়াদের। কুইন্টন ডি কক এবং এইডেন মারক্রামের ওপেনিং জুটি ভেঙেছে দলের ১২ রানের মাথাতেই। ৮ বলে ১০ রান করে বিদায় নিয়েছেন ডি কক। পরের বলেই আউট হন রায়ান রিকেলটন। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান তিনি। ১২ রানের মধ্যে ২ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এরপর দলের হাল ধরেন টিকে থাকা ওপেনার এইডেন মারক্রাম এবং চারে নামা ডেওয়াল্ড ব্রেভিস। পরিস্থিতি সামাল দিয়ে দলের বোর্ডে রান তুলেছেন দুজন। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। মারক্রাম থেমেছেন দলের ৫৫ রানের মাথাতে, ২০ বলে ১৮ রান করে। ব্রেভিস সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন। পাঁচে নামা ডেভিড মিলার বড় মঞ্চে ব্যর্থ হয়েছেন। দলের ৭৭ রানের মাথাতে বিদায় নেন ৬ বলে ৬ রান করা মিলার। পরের ওভারেই আউট হয়েছেন ব্রেভিস। ২৭ বলে ৩৪ রান করা ব্রেভিস আউট হন সেই ৭৭ রানের মাথাতেই।
মনোয়ারুল হক/
