স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ মার্চ) : স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্য সেবা বিভাগ, শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগ ও রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তারা প্রত্যেকেই এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হয়েছেন।
এতে আরো উল্লেখ করা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
মনোয়ারুল হক/
