স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে,  আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সভায় মন্ত্রী নিতাই রায় চৌধুরী

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (২ মার্চ) : মাগুরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১ মার্চ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এমপি আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান।

​সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় জেলার আইন-শৃঙ্খলা ও স্বাস্থ্য খাতের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদদীন  এবং মাগুরা সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, “সরকার মাগুরার টেকসই উন্নয়নে বদ্ধপরিকর।

সভায় বক্তাগণ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এসময় সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ