উইন্ডিজ তারকার অনন্য রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ মার্চ) : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সুপার এইটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ছক্কার রেকর্ড গড়েছেন রোভম্যান পাওয়েল।

ওয়েষ্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যান রোববার ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে ১৯ বলে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

এদিন দুটি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড ১৫০ ছক্কার অনন্য নজির গড়েন। পাওয়েল ১১৭তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন।

১০৬ ম্যাচে ১৪৯ ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় পজিশনে আছেন নিকোলাস পুরান। ৬৭ ম্যাচে ১৩৬টি ছক্কা হাঁকান ইভিন লুইস।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫৯ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ২০৫টি ছক্কা হাঁকান ভারতীয় সাবেক অধিনায়ক রোহিত শর্মা।

৯৭ ম্যাচে ১৯৩টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন আরব আমিরাতের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিম।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ