ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ ফেব্রুয়ারি) : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা হলেন—
১. ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক: মো. আব্দুস সালাম
২. ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক: মো. শফিকুল ইসলাম খান
৩. খুলনা সিটি করপোরেশন প্রশাসক: নজরুল ইসলাম মঞ্জু
৪. সিলেট সিটি করপোরেশন প্রশাসক: আব্দুল কাইয়ুম চৌধুরী
৫. নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক: মো. সাখাওয়াত হোসেন খান
৬. গাজীপুর সিটি করপোরেশন প্রশাসক: মো. শওকত হোসেন সরকার
মনোয়ারুল হক/

