মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

লক্ষ্মীপুর প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৩ অক্টোবর): মাদকের বিস্তার রোধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, মাদক দমনে সরকার সবসময় জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলেছে। সমাজকে অশান্ত করার উদ্দেশ্যে কেউ যদি মাদক কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফ লাইন ওয়েল ফেয়ার অর্গানাইজেশন’-এর উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে মন্ত্রী স্থানীয় নারীদের মাঝে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

এ সময় পানিসম্পদমন্ত্রী আরও বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ধর্মের নামে সমাজে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে দেশবাসীকে সবসময় সতর্ক থাকতে হবে।

তিনি আরও যোগ করেন, কেবল মিষ্টি কথায় বিরোধী দলের প্রকৃত ভূমিকা পালন করা যায় না; এর জন্য ময়দানে জনগণের পাশে থেকে কাজ করতে হয়। সরকার যখন দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তখন বিরোধী দলগুলো অসহযোগিতা করে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, গত সতেরো বছর ধরে আমরা অনেক কিছু হারিয়েছি, আর কোনো ক্ষতি দেখতে চাই না। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশটিকে সুন্দর ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ