রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ ফেব্রুয়ারি) : রমজান মাস উপলক্ষে সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্কুল আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে রমজান মাসে কোনো পরীক্ষা থাকলে তা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল জানান, জনস্বার্থে আনা এ-সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে রিটকারী আইনজীবী নিজেই শুনানি করেন। শুনানিতে তাঁর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। তার আগে একই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ