গুলশানে ভোট দিলেন ঢালিউডের তিন কন্যা খ্যাত সুচন্দা ববিতা চম্পা
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ ফেব্রুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ঢালিউডের তিন কন্যা খ্যাত খ্যাতিমান অভিনেত্রী ও সহোদরা—সুচন্দা, ববিতা ও চম্পা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তারা কেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটকেন্দ্রে তাদের উপস্থিতি ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়।
ভোটদান শেষে তারা সংক্ষিপ্তভাবে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সবার শান্তিপূর্ণভাবে ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানান।
ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে ববিতা বলেন, পরিবেশ ভালো বলেই আমরা ভোট দিতে এসেছি। নতুন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং এই গণতন্ত্র অব্যাহত থাকবে এই প্রত্যাশা আমাদের।
তারপর একই গাড়িতে করে তারা চলে যান।
মনোয়ারুল হক/
